বিক্ষিপ্ত মনের কথা

0

মনে আছে ?
খেলার ছলে ডাকলি কাছে
ধরে ছিলি হাত
জানি সবই মিথ্যে —ছিল
হয়তো ক্ষণিক সাধ।

বুঝতে পারি,
সময় এখন ভীষণ কঠিন
চোখে লাগে ঘোর
জানি একদিন আমার মতো
ভাঙবে ভুলও তোর ।

জানি জানি
আমি যে তোর নইতো কিছু
তবু পোড়ে মন
তোর জীবনে হয়তো আমার
নাইতো প্রয়োজন ।

বললি সেদিন
দেখা হবে তোমার আমার
একটি বছর পর
তোমায় ছাড়া এই জীবনে
বাধবো নাতো ঘর।

দূর বোকা !
জানিস না তুই একটি বছর
নয়তো কিছু কম
তোর বিহনে যায় যে কারও
এক নিমিশে দম।

বুকের মাঝে
কষ্ট পুষি অনেক কষ্ট
রক্ত ক্ষরণ হয়
দেখে বুঝি ভীষণ সুখি
তোর’তো কিছু নয় ।

দেখনা চেয়ে
যা হয়েছে আমার তরে
তোর বা তাতে কী ?
পারবি না হয় তপ্ত হৃদয়
ঢালতে শুধু—- ঘি।

আমায় ভুলে
থাকিস সুখে অন্য বুকে
না হয় হলাম পর
তোর মতো আর হলো নাতো
আমার বাঁধা ঘর ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দ্বিত্ব

দ্বিত্ব বিপ্রতীপ অপু কী ব্যাপার এমন স্তব্ধ হয়ে বসে আছো ক্যানো? অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকে স্বামীকে রকিং চেয়ারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

অনন্ত প্রস্থান

কিসের জন্য এই ধরাতে মানুষ রূপে আসা, যেতেই হবে জেনেও তবে বাঁধো মোহের বাসা। মিথ্যে মায়ার এই বাঁধনে বৃথাই মরি

Leave a Reply