ভালোবাসার প্রতি – ভাস্কর পাল

0

ভালোবাসার প্রতি

  • ভাস্কর পাল

 

বারে বারে আসে বসন্ত, আসে কত গাঁথা;

লয়ে যায় উড়ায়ে কত সুখ, আনন্দের মুখরতা।

 

তুমি আসিয়াছো নিয়ে এক মধুরও ধ্বনি,

উঠিল বাজিয়া জল-তরঙ্গ, নিশ্চুপে শুনি।

 

অঙ্গে অঙ্গে লাগিয়াছে বিরাট স্পন্দন,

কাটিয়াছে মধ্যরাতের ঘোর আর্তনাদের ক্রন্দন।

 

অনন্ত হৃদয় মাঝে, কুণ্ডলীত আসন

এ কি শুনি হে, বিচিত্র অন্তরের সুপ্ত ভাষণ।

 

ক্লান্ত তব দুনয়নে অমূল্য জ্যোতি,

ভ্রান্ত মম এ ভুবনের চঞ্চলও গতি।

 

জোৎস্নাসুপ্ত নিশীথের নিস্তব্ধ প্রহরে,

এলে কোথা হতে ললাটও গহরে।

 

তব অশ্রু জলে পাত্র আনিয়া ভোরে,

ভাসাইলে এক দীর্ঘ ধারা পর্বতও মাঝারে।

 

ইন্দ্রিয়বীণায় বাজে তব সূক্ষ্ম স্বরতন্ত্রী,

বর্ণে বর্ণে সুরঞ্জিত গুপ্ত হরিণী।

 

নিঃস্বার্থে গোপনে থাকিয়া পরম নির্জনে,

বেঁধেছো মোরে লইয়াহৃদয়খানি গোপনে।

 

প্রেম তব ভক্তি রূপে আসিল মোর কণ্ঠে,

কেমনে বর্ণিত করিব মোর গচ্ছিত কাব্য খন্ডে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

Leave a Reply