সেই চিঠিটা স্মৃতি

0

আমার তখন ..ছাত্র জীবন
আটের ক্লাসে পড়ি,
পরের বাড়ী…. থেকে তখন
নিজের জীবন গড়ি।

চিঠি পত্রের আদান-প্রদান
তখন থেকে চলে,
বাবা মায়ের… পড়তো মনে
নিশুতি রাত হলে।

লিখতাম চিঠি আবেগ চোখে
গভীর ভাষা দিয়ে,
ভাবনা আমায় ভীষণ ভাবায়
বাবা মায়ের নিয়ে।

অনেক কাগজ ছিঁড়ে ফেলি
এলোমেলো হলে,
আপন মনে লেখার জন্যেই
মনটা তখন বলে।

লিখলাম চিঠি বাবার কাছে
দুই তিন পৃষ্ঠা হবে,
সবার কথাই লেখার মাঝেই
পড়তো মনে তবে।

অনেক শব্দের লেখার মাঝেই
বাবা ছিলো মূলে,
অনেক দূরে থাকতাম তখন
তাদের যেন ভুলে।

পিওন এসে মায়ের কাছে
দিলো চিঠি হাতে,
চিঠি নিয়ে….ভাইটা দেখে
লেখাটা কী তাতে।

পড়ার আগে অনেক হাসি
ভাইটা তবে পেলো,
আপন মনে চিঠির কথা
মায়ে শুনে নেলো।

বাবা বাবা ….এমন ডাকটা
ছিলো পঞ্চাশ বারে,
বললো ভাইটা এমন ভাবেই
ক্যামনে লিখতে পারে।

হাসির কারণ বুঝলো মায়ে
আমার কথা ভেবে,
বললো মায়ে দিনে দিনেই
সবি মেনেই নেবে।

আজকে বাবা অনেক দূরে
দেয়না সাড়া মোরে,
স্মৃতির ভিড়ে ঐ ডাকটা যে
বাবা এখন গোরে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply