অতিষ্ঠ জীবন

0

আমরা গরীব মানুষ গুলো
ক্ষুধার কষ্টে আছি,
লাগাম ছাড়া বাজার মূল্য
ক্যামনে মোরা বাঁচি।

দেশটা আজকে তুলিয়ে যায়
উন্নয়নের….ভারে,
আমরা মরছি ক্ষুধার জ্বালায়
বলবো কথা কারে।

খাবার আশে কাঁদছে সন্তান
ভীষণ ক্ষুধা পেটে,
দেখলে তাদের মুখখানা যে
বুকটা যাচ্ছে ফেটে।

অতিষ্ঠ আজ মোদের জীবন
আমরা গরীব যারা,
আহার ছাড়াই কদিন বাঁচবো
যাচ্ছি যেনো মারা।

গরীব মানুষ গুলো আজকে
জীবন্ত লাশ যেনো,
স্বাধীন দেশেই গরীব ধনীর
এতো ফারাক কেনো?

উন্নয়ন আর চাইনা আমরা
ক্ষুধা রেখে পেটে,
উন্নয়নে কি পেটের ক্ষুধা
বলো ক্যামনে মেটে।

ফায়দা লুটছে কামলা গণে
করছে বাড়ি গাড়ি,
আমরা গরীব মানুষ গুলো
কষ্টে ভুবন ছাড়ি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply