অধ্যায় – ভাস্কর পাল

0

জীবনের এই ছোট্ট সময় বিভাজিত খন্ডে খন্ডে

সময়ের শেষ হয় নতুন নতুন অধ্যায়ের সূচনাতে।

 

বয়ে যায় কত ঋতু বছর হতে বছরের তরে,

যেমন আঁধার নেমে আসে মেঘলা বৈকালে।

 

সূচনাতে কেবল চোখে পড়ে সরলতার সূক্ষ্মতা

গভীরে নিমজ্জিত হলে বোঝা যায় জটিলতার গাঢ়ত্বটা।

 

এই ভাবেই কাটে এক অধ্যায় শুরু হয় নতুন

সমাপ্তির শেষে মেলে অজানা কত শত জ্ঞান।

 

সময় যে এক ছোট্ট শব্দ, মুহূর্তটাও অল্প

কাটিয়া যায় নিমিষেরও তরে সবই হয় স্তব্ধ।

 

সময়টা কি সত্যিই কোনো গাঢ়ত্ব তৈরি করে!

সময়টা তো হিসেব মাত্র, সময়ের সাথে সবই ভ্রান্ত।।

 

তুমি-আমি সূক্ষ্ম বড্ডো জীবনটা যে মস্ত বড়ো

স্বপ্নরা সব এলো পাথারি বাস্তবতা না খোঁজাই ভালো।

 

শেষ হয় এক খন্ড নতুন খন্ডের সূচনার তরে

বয়ে যাওয়া সময় কেবল স্মৃতি রূপে আখ্যা করে।

 

জীবনটা তো কয়েকটা অধ্যায়ে বিভাজিত কেবল

হঠাৎ করেই সূচনা হয় কিংবা হঠাৎ করেই উপসংহার।

 

নিজের সাথেই লড়াই করে কাটছে সময় কাটছে দিন

জীবনের সকল উদ্দেশ্যই যেন হঠাৎ করেই ভূমিকা হীন।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply