আলোর ঠিকানা

0

শূন্য আকাশ চেয়ে রয়,

তারা নামে না আজ রাতে।

হৃদয় জুড়ে নীরবতা,

ভাঙে না কোনো কথার পাতে।

পথ চলেছি একা আমি,

ছায়া শুধু সঙ্গী হয়ে,

তবুও আশায় জ্বলে রাখি

আলোর দীপ মনের কোণে।

দিগন্ত ডাকে দূরের গানে,

পাহাড় কাঁদে শ্রাবণের টানে,

তবুও আমি হেঁটে চলি,

অজানাকে নিজের জানি।

তুমি যদি হও এক চিলতে ধ্রুব,

আমি হবো সেই পথিক শ্রান্ত,

তোমার আলোয় হারিয়ে গিয়ে,

খুঁজে পাবো হারানো ভালবাসা

পথ দেখাবে আলোর ঠিকানা। 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Shafin Nafi

Author: Shafin Nafi

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

Leave a Reply