না বলা কিছু কথা

0

শেষ সময়ে ছিলাম

মোরা বিদায়ের পরিবেশে,

প্রাণ জুড়ানো তেলাওয়াত,

আর হৃদয়ের উচ্ছ্বাসে।

 

দেখেছি আমি, সবচেয়ে দামি

বিরল প্রতিভার মেলা,

দূরে রয়েছি সবে, মৃদু অনুভবে

ভাঙা গড়ার এই খেলা।

 

 

সবাই দেখালো আলোর ঝলক

রয়েছি আমি বাকি,

মানুষের ভীড়ে হারিয়ে

দিয়েছি জীবনকে ফাঁকি।

 

অগনিত এতো মেধার ভীরে

খুবই নগন্য আমি

সুর নেই, মেধা নেই

যেন চিরকাল শূন্যগামী।

 

নশ্বর এই দুনিয়ায়

ভেসে যাই পালহীন নৌকায়

কেউ যেন খুজে না পায়

থেকে যাব আমি অধরায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Nizamul Hasan

Author: Nizamul Hasan

নাম: নিজামুল হাসান পরিচিতি: সাহিত্যপ্রেমী ও তরুণ লেখক জন্মস্থান: কুমিল্লা জেলা শৈশব ও বেড়ে ওঠা: ঢাকায় শিক্ষাগত যোগ্যতা: ২০২২ সালে দাখিল, তা'মীরুল মিল্লাত, টঙ্গী শাখা ২০২৪ সালে কৃতিত্বের সঙ্গে আলিম বর্তমানে অধ্যয়নরত: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সাহিত্যচর্চার শুরু: মাদ্রাসা জীবনে লেখালেখির সূচনা লেখা প্রকাশিত হয়েছে: ত্রৈমাসিক মিল্লাত (সাহিত্য পত্রিকা) বার্ষিকী (বাৎসরিক ম্যাগাজিন) লেখার ধরন: কবিতা গল্প প্রবন্ধ লক্ষ্য: সাহিত্যের সব শাখায় পদচারণা করা

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

Leave a Reply