কবিতা দুফোটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ

0

কবিতা
দুফোঁটা মায়া অশ্রু
আফছানা খানম অথৈ

স্বামী চলে গেলে বহু দূরে
বিদায়কালে রেখে গেলে দুফোঁটা মায়া অশ্রু।
আঁচলে বেঁধে গেলে গোপন কুঁড়ির পাপড়ি
আবেগে প্রস্ফুটিত পাপড়ি শুকিয়ে ছাই।
বিবাহিত জীবনে একাকীত্ব যন্ত্রণাময়
তাইতো সর্বময় সঙ্গতা চাই প্রিয়তম’র।
প্রিয়জন যদি না থাকে কাছে
বিবাহিত জীবনের কী মূল্য আছে?
যৌবনের ঘাত প্রতিঘাতে কত কথা আসে হৃদয় ভেসে
শোনার মতো মনের মানুষ থাকেনা তখন কাছে।
বুকে ভরা আশা বাঁধবে সুখের বাসা
কিন্তু ভোজ ভুঁড়ির মতো হারিয়ে গেল সকল আশা।
বিয়ের পর চলে গেল স্বামী প্রবাসে
রেখে গেল শুধু দুফোঁটা মায়া অশ্রু।
একা একা বসে আছে বন্ধুর পথ চেয়ে
কখন এসে বন্ধু বাসবে ভালো তারে জড়িয়ে।
কল করলে পাইনা কানেকসন
উত্তর আসে একটু পরে করেন ডায়েল,তবে পাবেন কানেকসন।
বেসামাল মনটা হয়ে উঠে তখন তাল মাতাল
হৃদয় দুয়ারে ভাসে তখন ভালোবাসার সকল স্মৃতির দেয়াল।
বুক ফাটে তবু মুখ ফোটেনা নারী জাতির
তাইতো নীরবে হজম করে স্বামীর সকল বিরহ স্মৃতি।
বন্ধু বিরহে বিরহিত জীবন কত কষ্টের,কত যন্ত্রণার,
তবুও সংসার করেন নারী জাতির দল।
এমনি বিরহে কাটে প্রবাসী বউ’র জীবন
তবুও বুঝতে চাননা কেউ তার মনের ধরন।
পান থেকে চুন খসলে কলঙ্কিত হয় জীবন
তাইতো চাননা কেউ প্রবাসী বউ’র জীবন।
ঃসমাপ্তঃ


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply