পাহাড়ি নদী – ভাস্কর পাল

0

পাহাড়ি নদী

  • ভাস্কর পাল

 

ঝড়ের বেগে শীর্ণ পথে খরস্রোতা এক নদী ছোটে,

খাঁচা থেকে পেয়েছে ছাড়া, হয়ে উঠেছে দিশেহারা।

কোন পথে সে যাবে? নিজেও জানে না!

কোথায় গিয়ে হবে শেষ নেই যে ঠিকানা।।

 

সে নদী উত্তেজিত, স্রোত যে প্রবল তীব্র,

ভাঙন খেলায় মেতে উঠেছে তীব্র বেগে নেমে আসছে।

সময়ের সাথে বিবাদ করে একই সাথে চলবে বয়ে

সময় যেমন নেই যে থেমে, নদী চলছে প্রবল স্রোতে।

 

আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে এবড়ো খেবড়ো নুড়ির পাহাড়

বাধা এসে কত শত সব, সম্মুখেতে দাঁড়ায়-

স্রোতের সাথে বয়ে নিয়ে চলে, নুড়ি-কাঁকড়-বালি সব

হেথা হতে কোথা ছুটে চলে, পাহাড়ি নদী বয়ে যায়।

 

জলের ধারা উচ্ছসিত নবীন বেগের সঙ্গী

সব বাধা ফেলে ছুটে চলেছে পাহাড়ি নদী তেজি।

পাহাড়ি সেই ছুটতি নদী আপন বেগে যাচ্ছে ছুটে

বয়ে যাচ্ছে অজানা পথে উৎস হতে মোহনাতে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply