কাহারও তরে – ভাস্কর পাল

0

কাহারও তরে

  • ভাস্কর পাল

 

বসিয়া আছি বকুলতলে মেঘলা বৈকালে-

কাহারও তরে প্রহর গুনি ভঙ্গ স্বপ্ন লয়ে।

 

বকুল ফুলের মেঠো গন্ধ মাতায় নাসিকা-

গগন মাঝের মেঘ গুলো সব যাচ্ছে উড়িয়া।

 

পুরাতনের চিঠি গুলো-আর পদধূলির চিহ্ন

কাহারও তরে বসিয়া আছি, সময়টা আজ ছিন্ন।

 

একাত্ব লয়ে প্রহর গুনি প্রভাত হতে সন্ধ্যে

নামিয়া আসে আঁধার যখন – অম্রমুকুলের গন্ধে।

 

ঝোড়ো হাওয়ায় ঝড় ওঠে ঈশান কোণের মেঘে-

আকাশ কালো অন্ধ রাতে কাহার মুখটি ভাসে।

 

মধ্যরাতের স্তব্ধ প্রহরে ঝিঁঝিঁর গুঞ্জন শুনিয়া

হারিয়ে যাওয়া পুরোনো সুর মনেতে ওঠে বাজিয়া।

 

কাহারে লয়ে কাব্যি লিখি দিন রজনী বসে

পাঠক হয়ে পড়বে কে? ভাসিয়ে দেই তাহার পানে।

 

জুঁই- রজনীর মাল্য গেঁথে থাকি পথ চেয়ে

পুষ্প মাল্য শুকিয়া যায়, ভাসাই দেই জলে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply