খামে ভরা স্বপ্ন – ভাস্কর পাল

0

খামে ভরা স্বপ্ন

  •  ভাস্কর পাল

 

কিছু স্বপ্ন রেখেছিলাম, কাব্য করে খোলা খাতায়।

দেখেছিলাম স্বপ্ন গুলো অন্ধ চোখের বন্ধ পাতায়।

 

অসময়ের অবসাদে সাজিয়ে তোলা সেই শব্দ পুঞ্জ

ঝরে পড়েছে হলদে হয়ে, বেঁধেছে কত সুরের কুঞ্জ।

 

রবির কিরণ মাখেনি গায়, স্বপ্ন গুলো পাইনি আলো

অচিরে তৈরি স্বপ্নরা সব, গোপনেই বেশ আছে ভালো।

 

কালি গুলো পাইনি শোভা, স্বপ্ন লিখেই গেছে শুধু

মরীচিকায় স্বপ্নরা আজ কুহেলিকায় করছে ধু ধু।

 

অজানার ভিড়ে পড়ে আছে সব, ব্যাস্ত কত বাস্তব

সময়ের কাছে কাল্পনিক সেই, স্বপ্ন গুলো বড্ড আজব।

 

কত না স্বপ্ন খেলা করে, দুচোখের পাতা আড়াল করে,,

স্বপ্নরা সব পালিয়ে বেড়ায় নিজেকে আজ একলা ছেড়ে।

 

স্বপ্নরা আজ বুকের ভেতর বেঁধেছে বাসা হয়েছে গুপ্ত

পৃথিবীর বুকে সে সব স্বপ্ন, হয়েছে অকারণেই সুপ্ত।

 

উড়িয়ে দেবো দূর ঠিকানায়, এঁটেছি মনেতে ফন্দি;

স্বপ্ন গুলো তাইতো আজ, করছি খামেতে বন্দি।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply