তিব্বতী নারী

0

স্বর্গ থেকে একটি পাখি এসেছে। সে বলেছে, আমি কভু স্বর্গে গিয়েছি কিনা। আমি বললাম, গিয়েছি।সে বলে, কি দেখেছ? আমি বললাম, দেখেছি একটি পাখি একটি পাখিকে ভালবাসে। সে বলে, তুমি ভুল দেখেছ; একটি পাখি একটি পাখিকে নয় দুটি পাখিকে ভালবাসে।

সেই থেকে আমি ভালবাসি।আমার ভালবাসার নাম সুন্দর। সে বলেছে একদিন গোলাপ ফুল হাতে আসবে।আজ সে গোলাপ ফুল হাতে এসেছে। আমার বড় আনন্দ হচ্ছে। এমন একটি দিন যদি বার বার আসত!

 

এমন একটি দিন বার বার আসলে আমি কোথাও হারিয়ে যেতাম। সে জনার নাম কি জিজ্ঞাস করতাম।যদি বলত, আমার নাম তিব্বতের মহিয়সী নারী আমি বলাতাম, সত্যিই তুমি ধন্য।যদি বলত, আমি ধন্য তুমি ভালবাস তাই আমি বলতাম বার বার তোমার নাম তিব্বতের মহিয়সী নারী হোক।

তিব্বতের মহিয়সী নারীরা কি ভালবাসে?  হ্যাঁ ভালবাসে, অনেক বেশি ভালবাসে। তাইতো তাকে ভালবাসি।তুমি আমাকে বার বার ভালবাসা জানাও।

অনেক কথা বলেছি, অনেক গান গেয়েছি, অনেক ছবি এঁকেছি ; সবচেয়ে সুন্দর ছবি’ আঁকব কাল।সেদিন তুমি নদীর ধারে বসে থাকবে, আমি শুধু নদীর ছবি আঁকব।

 

তোমায় চেয়েছি। তাইতো পেয়েছি।এ কথা কাকে বলব? একথা কাউকে বলবনা।এ কথা আমার মধ্যেই অম্লান

থাক্।

 

না গো না, তার কথা বোলোনা।শুধু বল, সে ভালবাসে।আমি এ কথা নিয়েই বাঁচি।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প,মা,আমার খুব কষ্ট হচ্ছে, আফছানা খানম অথৈ

#গল্প মা, আমার খুব কষ্ট হচ্ছে আফছানা খানম অথৈ দশ বছর বয়সী আল আমিন মাদরাসায় হিফজ পড়ত। ছেলেকে কোরআনের হাফেজ

গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ

#গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ লোডশেডিং—শব্দটি এখন আর শুধু বিদ্যুৎ চলে যাওয়ার নাম নয়, এটি যেন মানুষের দৈনন্দিন জীবনের এক

গল্প বড় বোন আফছানা খানম অথৈ

#গল্প বড় বোন আফছানা খানম অথৈ বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিল বড় মেয়ে রেহানা। তখনও তার নিজের বয়স খুব

Leave a Reply