পর, তুমি আমার নীল নব ঘন, চেনার মাঝে অচেনা তুমি

0
  1. পর

আমায় কেউ ভালবাসেনি,

আমিও কাউকে ভালবাসিনি।

এজন্য আমার নাম হয়েছে পর।

এখন অনেকে পর ভাবতেও ঘৃণা করে।

আমার কথা হল এত পর হলাম কেন?

আমার মনে হয় আমি একজনের অনেক পর ছিলাম।

সে জনা কত পর সেটাই ভাবছি।

সে’ যদি পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি হয় তাহলে অনেক ভাল হয়; কারন, তার উপর’ কোন পর নেই।

 

তুমি আমার এত পর হলে কেন?

ও বুঝেছি, তুমি আমাকে ভালবাসনা।  তুমি আজ থেকে আর আমাকে ভালই বেসোনা!

 

তুমি আমার নীল নব ঘন

যদি একদিন এমন হয় যে দেখা গেল পৃথিবী’ আর পৃথিবী নেই তখন আমরা কি করব?

আমরা এমন এক জায়গায় লুকোতে চাইব যেখানে নতুন পৃথিবী আছে।

সে পৃথিবীর সন্ধান যদি না পাওয়া যায়?

আমরা  চিরতরে হারিয়ে যাব;

এমনভাবে হারাব যে আমাদের কেউ খুঁজে পায়না।

সেথায় আমাদের ঘর হবে বাসর হবে,

নতুন নতুন নাম হবে;

আমরা শুধু একে অপরকে দেখব আর কবিতা লেখব।

সে কবিতার নাম হবে’ সুন্দর’।

সে কবিতা পড়ে তুমি বলবে,

এ কবিতা কেন আগে লিখনি?

আমি বলব, তুমি ছিলেনা তাই!

এভাবে আমাদের জীবন গড়ে উঠবে।

সে জীবন কোথায় আমাকে বল আমি সে জীবন দেখতে যাব।

যদি বলে কেন এসেছ?  বলব, তোমাকে দেখতে।

সে যদি হাত বাড়িয়ে এগিয়ে নেয় আমি তাকে হাত বাড়িয়ে কাছে টেনে নেব।

শুধু বলব, বেশি কাছে এসোনা, বেশি কাছে আসলে মানুষ মরে যায়!

 

চেনার মাঝে অচেনা তুমি

তোমাকে দেখলেই আমার চেনা লাগে।এত চেনা লাগে কেন?

‘ তুমি মনে হয় আমার অনেক চেনা।’

সে চেনা কি?

তুমি মনে হয় একদিন পদ্মার পাড়ে ফুল তুলতে গিয়েছিলে।

সেখানে ফুল তুলতে গিয়ে একটি ফুল আমার মাথায় গুঁজে দিয়েছিলে।

সে ফুল এখন আর নাই।

সে ফুল’ শুধুই কেঁদে মরে।

তাহলে এত চেনা হয়ে লাভ হল কি?

তুমি বরং বাশমতি পাতার ধান ভান;

আমি সে ধান দেখব।

এই যে এত যে ভালবাসি তার কারন কি?

তুমি মনে হয় একদিন আমার বাশমতি পাতার ধান ছিলে;

সে ধান আজ আর নেই।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply