প্রলয় শেষে – ভাস্কর পাল 

0

প্রলয় শেষে

  • ভাস্কর পাল

 

ঐ যে দেখো,

দিগন্তের সেই পশ্চিম পানে

উঠেছে এক মেঘের ধারা।

মুহূর্তেই অন্ধকারিত, আকাশ হইলো মেঘে কালো।

পাগলা হাওয়া বয়ে আসিছে, হাঙ্কারিত স্বরে;

মেতেছে আজ মেতে উঠেছে

পাগলা ভোলা উঠেছে ক্ষেপে।

 

ঐ যে ওই দূরেতে,

ঢং ঢং ঢং কাঁসর, ঘন্টা

বাজিছে কোন মন্দিরেতে-

আকাশ জুড়ে দুই প্রহরে,

সূর্য গেছে হারিয়ে আজ।

কালো জটার কেশে ছেয়েছে,

আকাশটা আজ অন্ধকারে।

আকাশ জুড়ে সংকেত দেয়

পালা তোরা আসছে প্রলয়!

 

ঘনায়মান সেই মেঘে আজ

গর্জে ওঠে হুঙ্কারেতে;

আসছি আমি খুব শীঘ্রই

মাতাবো আজ এই ত্রিভুবন।

গর্জে ওঠে গজপতি

মেঘের আড়ালে হাসে মেঘনাদ;

বুঝিয়ে দিচ্ছে গর্জনেতে-

আসছে প্রলয় আসছে আজ।।

 

সেই মেঘের সেই বর্ষণ

নামলো সেই বৈকালেতে

ওই যে মাঝি দাঁড় বাইছে

হাওয়ায় পাল টলোমলো।

তার তরী তে প্রেম বেঁধেছে,

পালিয়ে আসা দুই নর-নারী।

দামোদরের সেই উথাল – পাথাল

বর্ষণে মেতেছে দামোদরের জল,

প্রেম তরী আজ ডুববে নাকি?

মেঘনাদের সেই অশনি কাঁদন।

 

প্রায় আড়াই প্রহরের সেই বর্ষণে

লড়াই চললো দামোদরে

মেঘ কেটেছে আলো উৎফুল্লিত

সূর্যি তবুও ক্লান্ত, নিদ্রাচ্ছন্ন।

দামোদরের প্রেম তরী তে প্রেম আজ অমর হলো,

প্রলয় কমেছে আকাশ হয়েছে শান্ত!

মেঘ কেটেছে;

রামধনু রঙে আকাশ সজ্জিত।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply