বরষণ শেষে – ভাস্কর পাল

0

বরষণ শেষে

  • ভাস্কর পাল

 

ঈশান কোণে মেঘের দাপট

এই উঠিল ঝড়

গুড় গুড় গুড় শব্দ শুনি

নামলো বরষণ।

টিপ টিপ থেকে টুপ টাপ করে

আসতে আসতে বিশাল

তেজি ঝড়ের দাপটে সবই

হচ্ছে উথাল পাথাল।

ঐ শোনা যায় গর্জনেতে

গর্জে ওঠে গজও

মেঘের আড়ালে মেঘনাদের সেই

বিপুল অট্টহাস্য।

গাছেরা সব দুলছে বড্ডো

তাল মিলিয়ে তালে

নৌকা দোলে নদীর জলে

ক্ষণিক হাওয়া দিলে।

সকল জীবই যে যার পথে

হারিয়ে গেছে কোথা

নাহি চিহ্ন জনমানবের

আসিছে বরষা।

চলল সে ধারা মুসুলধারে

প্রায় সে দু-ঘন্টা

মেঘেরা সব পেয়েছে ছাড়া

যাচ্ছে উড়িয়া।

প্রবল মেঘের বরষণ কেটে

হয়েছে মলিন আকাশ

শুভ্র মেঘে উজ্জ্বলিত

হয়েছে চারপাশ।

গাছপালা সব স্নান করেছে

ধুলো মুছেছে গায়

সবুজ হয়ে চকচকিত

আলোক ছোঁয়া পেয়ে।

আবার রবে অপেক্ষাতে

মেঘ ঘনিবার তরে

বরষণ শেষে মেঘেরা সব

যাচ্ছে উড়ে উড়ে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply