বড়ো একটা ফর্দ

0

 

রাজ্যে ভাণ্ডার স্বল্প সময়
দিচ্ছে উজাড় করে,
নিবে কেউ বা আঁচল পেতে
কেউ বা ধামা ভরে।

সেই ভাবনায় রাজা মশাই
ভাবে আপন মনে,
খবর পেলে রাজ-দরবারে
আসবে জনে জনে।

রাজ দরবারে অর্থ কড়ি
গুছিয়ে যে রাখে,
চাওয়া মাত্র নিজের হাতে
দিবে রাজা তাকে।

রাজ্যের প্রজা রাজদরবারে
নতুন রাজা পেয়ে,
ইচ্ছে মতই রাজার থেকে
নিবে সবাই চেয়ে।

কেউ বা চাচ্ছে যোগ্য চাকরি
কেউ বা চাচ্ছে বাড়ি,
আবার কেউ বা উচ্চ কন্ঠে
দিচ্ছে রাজার ঝাড়ি।

কেউ বা চাচ্ছে অতীত মুছে
করতে কিছু যুক্ত,
দেশ বিরোধী সকল কিছু
করবে নাকি মুক্ত।

চাওয়া দেখে রাজা মশাই
অবাক হয়ে যায়,
আগের রাজার নিয়মনীতির
পরিবর্তন চায়।

ধরিয়ে দেয় রাজার কাছে
বড়ো একটা ফর্দ,
তাদের কথা রাখবে রাজা
দেশের ওরা মর্দ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

2 Replies to “বড়ো একটা ফর্দ”

Leave a Reply