মৃত্যু নামে একজন

0

×আজ আমি একটি কথা বলব, তুমি কোনদিন আমার ছিলেনাঃ ‘তুমি শুধু মুখে বলতে ভালবাসি, আসলে ভালবাসতেনা।তুমি আমাকে দেখে যে ভেংচি কাটতে সেটাও ছিল তোমার অভিনয়।তুমি পথের ধারে বেড়াতে যেতে, সেখানে ফুল খুঁজতে আমাকে খুঁজতেনা।তুমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে সেখানে কার ছবি যেন ভেসে উঠত সেটা আমার ছবি না।’ এত যে ছলনা তার প্রতিদান কি হবে?  তোমাকে একটি মৃত্যু উপহার দিতে পারলে ভাল হত।সে মৃত্যু কোথায় পাব? শুনেছি ক্লিওপেট্রা নাকি বিষাক্ত বিষের বোতল পান করে মারা গেছেন, তোমাকে সে মৃত্যু দিতে পারলে ভাল হত।

এই যে এত যে কথা তার কারন কি?  তোমাকে খুব কাছ থেকে পাবার জন্য। তুমি কি আসলে কোনদিন আমার হবে?  জানি তুমি কোনদিনই আমার হবেনা।তাইতো আমারই মরে যাওয়া ভাল।সে মৃত্যু কোথায় পাব? সে মৃত্যু যে ক্লিওপেট্রার মৃত্যুর চেয়েও ভয়ংকর। তুমি আমাকে সে মৃত্যু ধার দাও।

তুমি আমাকে সে মৃত্যু ধার দিলে নিশ্চয়ই আমি মরে যাব। আর তুমি বসে বসে কাঁদবে।সেটা হবে তোমার সবচেয়ে বড় অভিনয়।তুমি তো তার জন্যই  অপেক্ষা কর।

তোমাকে কেউ যদি কোনদিন মরা নদীর সোতা বলে থাকে তাকে আমি অভিনন্দন জানাই। কারন, তুমি যে মরা নদীর সোতার চেয়েও মরা।আমি বলি, তুমি বার বার মর।কারন, বার বার না মরলে যে তুমি মরা নদীর সোতাকে পরাজিত  বলতে   পারবেনা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply