নিষেধাজ্ঞা !

0

নিষেধাজ্ঞা !

=============

মোঃ রহমত আলী

================

প্রাণ ভরে নিশ্বাস নিতে

এখন হয়েছে নিষেধাজ্ঞা।

অন্ধ বিশ্বাস এর সনে তাই

তারা করেছে বিশ্বাসঘাতকতা।

বিষয় বিবরণ বুঝাতে গিয়ে

হয়েছে স্বীকার সে বর্বরতার।

বর্ণ-বিহীন সেই বইয়ের পাতায়

সাক্ষ্য দিতে হলে একটাই।

 

কৈফিয়ৎ দিতে হলে তাই তার

ভালোবাসা রচনায়, একটাই

শুধুই যে ভুল হয়ে ছিলে আমার।

ভালোই নটের এ বিচার,প্রেমের

সংসার করার জন্য,দিতে হলো

আবার জবানবন্দি একাই তার।

 

জয়ের জ্বালামুখে চলতে হচ্ছে

সকল নিষেধাজ্ঞা মেনেও-না-মেনে

উপেক্ষা করে চলতে-ই হচ্ছে।

যা পচে-গেছে, গলে-গেছে,

তাকে সিল্কের কাপড়ে গাঠরি বেঁধে,

একাই আমায় পূজতে হচ্ছে।

হেরে গিয়েও আমি জয়ের

উল্লাস-মানাই,নিষেধাজ্ঞার ওপারে

বসে আমি কবিতা লিখে যাই।

 

নিঃশ্বাসের বিষে ভরা

দীর্ঘশ্বাস যার, কেউ তাই

মহা ঔষধ ভেবে গ্রহণ করে যায়।

জানে না সে নীলনদের

ভাসমান পদ্ম, কতদূর আর

আছে তার সীমারেখার গন্তব্য।

সীমাহীন এত সব মন্তব্য,

সুষম চরিত্রের সনে কি তার সম্বন্ধ।

 

নিষেধাজ্ঞার জালে বাঁধা

শোষণের সহানুভূতি,নেই যবে

মানব বিবেকের কোন অনুভূতি।

তবু বর্ষপূর্তি ঘটে-ই চলেছে,

যুগে যুগে যুগান্তকারী,সময়

জোয়ারের স্বাধীন ধারা বেগে।

 

২৩.০৫.২০১১

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

mdrahmatali Rahmat Ali

Author: mdrahmatali Rahmat Ali

আস্সালামুআলাইকুম mdrahmatali566.blogspot.com

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

Leave a Reply