সময়নীতি

0

সময়নীতি

মা শুধালো

” মধ্যাহ্নের সময়, খেতে হবে যে ”

” কিসের সম্ভার দিয়েছো, কি দিয়ে রেধেছো আজ আহার?”

“মেথি সম্ভার দিয়ে

লাউ দিয়েছি কড়াইয়ে ”

মায়ে বাক্যলাপ শুনে বিমূর হয়ে রইল মেয়ের মন

” লাউ সেই লম্বা ধরনের সবজিটা না,

আমার তো তা মুখ রোচে না এক ক্ষণ”

মায়ের হতাশ চাহনি মেয়ের পানে, ব্যক্ত করে,

মেয়ে আমার পরের ঘরে

না জানি না খেয়ে মরে।।

” ডিম আছে একখানা ঘরে, ভেজে নিও

খেয়ে নিও ভাত, পাতে ডাল সাথে দিও।”

কালক্রমে মেয়ে আজ পরের বাড়ির বধু

লাউ রাঁধে এমন করে

সমস্ত সংসারে পাকা গিন্নি সে শুধু।।

মধ্যাহ্নে মেয়ে সকল কাজ সারি

পাতে নিল লাউ

তখনি মায়ের কথা মনে পড়ল ভারি

কোথায় দিন ছিলো নখরা করে খাওয়া,

আজ দেখো

লাউই যেন কি তার অমৃত পাওয়া।।

ভাতের থালে নোনতা জলের বাহার

মনে জাগে বিষন্নতার পাহাড়।।

মনে তারে কয়,

“” সময় কারো জীবনে করে অনেক নখরা

আবার কারো জীবনে ডানা মেলে দেয় সুখের পাখিরা।।

সময় যে বদলাবেই

আর সময়নীতি সবাইকে মানতে হবেই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply