দগ্ধ হৃদয়

0

অনেক যাতনা মনের মাঝেতে
কাহারে বলিবো ভাই,
জীবন সাগরে দুখের তরিতে
ভাসিয়া চলেছি তাই।

জীবন যাতনা বাড়িয়া উঠিল
হারায় চলার গতি,
জ্ঞানের প্রদীপ নিভিয়ে যাচ্ছে
নেইতো বাঁচার মতি।

ক্ষণেক জীবনে যাতনা মনেতে
সইতে পারি না আজ,
বাঁচার আকুতি আশার স্বপনে
হারায় চোখেতে লাজ।

মরণে ঘুচিবে সকল যাতনা
পুষিয়া রেখেছি যাহা,
নীরবে নিভৃতে হারাবো যখন
কেমনে ভুলিবে তাহা।

যেদিন দেখবে ঘুমিয়ে পড়েছি
অতল সাগরে আমি,
বুঝবে সেদিন ছিলাম কত যে
তোমার কাছেতে দামি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

One Reply to “দগ্ধ হৃদয়”

Leave a Reply