সোনার ফসল

0

বাংলার তরে আসলো ভেসে
এক কুয়াশার ধোঁয়া,
হীমেল পরশ কাঁপছে যে দেশ
গায়ে ঠান্ডা ছোঁয়া।

শীতের চাদরে আঁধার পথঘাট
সব কুয়াশায় ঢাঁকা,
মিষ্টি রোদের আলোর ঝিলিক
আঁধার হল ফাঁকা।

কৃষক মনে খুশীর হাসি
মাঠে ভরা ধানে,
চোখ জুড়িয়ে মনের মাঝে
শান্তি বয়ে আনে।

সোনার ফসল কাটবে কৃষক
উঠবে ভরে গোলা,
পাকা ধানের উঠান ভরা
দেখে মনে দোলা।

নবান্নের রূপ নতুন ধানে
চলছে ঘরে ঘরে,
খেজুর রসের ভাবা পিঠা
খাচ্ছে মনটা ভরে,

কৃষক ঘরে পিঠা উৎসব
আছে সবে মেতে,
শীতল ক্ষণে বইছে হাওয়া
শিহরণ জাগে রাতে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply