মা আমার শ্যামা মোর ঐ একটিই নাম আছে জানা

0

মা আমার শ্যামা
মোর ঐ একটিই নাম আছে জানা।
মায়ের রূপের কাছে জগৎ হার মানে
গগন নোয়ায় মাথা মা’র শ্রীচরণে।

জানি আছে আরও কত শত লক্ষ কোটি নাম আমার শ্যামা মায়ের-
হরি,রাধা,শিব,বিষ্ণু সব নামই তো আমার কালী মায়ের।

মায়ের মতন এমন করে কেউ ভালোবাসেনি আমায় আগে,
মায়ের মতন এমন করে কেউ কাঁদেনি আমার কাছে।

মা আমার শ্যামা
‘শ্যামা শ্যামা’ বলে ডাকি তাই শোনে সকল কথা।
বলে আমায়, ‘বাছা রে আয় আমার বুকে’
আমি সে কথায় ভুলে বিশ্ব ভুবন ঠাঁই নিই মায়ের শ্রীচরণে।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply