আরিফ হোসেনের ৭ টি ছোট কবিতা

1

গোলাপ ফুল

কেউ কি কোনদিন আমাকে ভালবেসেছিল?

হ্যাঁ, নন্দিতা নামের একটি মেয়ে একদিন আমাকে ভালবেসছিল।

 

আজ তার জন্মদিন, আজ আমি তাকে কি পাঠাব?

গোলাপ ফুল পাঠালে ভাল হয়।

তেমন একটি গোলাপ কোথায় পাব?

ফুল

যতদিন পৃথিবী আছে ততদিন ফুল আছে।

শুধু তুমি আমার নয় – এ’টিই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল।

এ ফুলটির কখন মৃত্যু হবে?

এ ফুলটির মৃত্যু হলে আমি আনন্দ সাগরে ভাসব যে সাগরের কোন কুল-কিনারা নাই

সাগর

ভাল লাগে ফুল, ভাল লাগে পাখি, ভাল লাগে নদীর ঢেউ ; সবচেয়ে ভাল লাগে তোমাকে।

সেই তুমি যদি আমাকে একটি গান শোনাতে।

সেই গানটি কোথায় যেটি সবচেয়ে সুন্দর?

সেই গানটি  শোনালে আমি তোমাকে এমন এক সাগর দেখাতে নিয়ে যাব যে সাগরের কোন কূল-কিনার’ নাই।

আকাশ

আকাশ ভাল লাগেনা এমন কোন লোক আছে?  না।

আমি একদিন আকাশের দিকে তাকিয়েছিলাম, আমার মন আনন্দে ভরে গিয়েছিল।

আজ সেজনার  জন্মদিন, আমি তাকে কি পাঠাব?

আকাশ পাঠাব?

না না আকাশ পাঠালে কম হয়ে যায়, আমি তাকে পাঠাব আকাশের ঠিকানা ।

তুমি আমার

ঘুরে ঘুরে একটি প্রশ্নই আসে, তুমি কার।

তুমি বল, আমার।

আসলে তুমি আমার নও।

শেষ পর্যন্ত তুমি আমার হও।আমি বলি, এতদিনে তুমি আমার হয়েছ।

মা এক নাম

মা কি জিনিস আজও বুঝলামনা!  মা কি শুধুই সন্তানকে আদর করে?  না কি খেয়ে পরে মানুষ করে?

আজ আমার মায়ের জন্মদিন  ; আমি তাকে ভুলতে পারছিনা!  আজ আমার শুধুই মনে হচ্ছে, মা যদি আজ আমার পাশে থাকত!

নীল সাগর

কি কর’লে ভালবাসা পাওয়া যাবে?

ভালবাসা পাওয়া যাবে নীল সাগরের তীরে গেলে।

নীল সাগরের তীরে কখন যাব সেটাই চিন্তা।

নীল সাগরের তীরে গেলে বলব, নীল সাগর তুমি এত দূরে কেন?

নীল সাগর যদি বলে আমিতো তোমার কাছেই, আমি বলব, এতদিনে আমি ধন্য হলাম।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply