পদতলে – ভাস্কর পাল 

0

পদতলে

  • ভাস্কর পাল

 

থাকিনু তোমার চরণও যুগলে লুটায় মম প্রাণ

তোমারও পদতলে দিও মোরে কেবল স্থান।

 

নির্ভয়ে অর্পণ করি জীবনের সুপ্ত বার্তা গুলি

তুমি কেবল শুনিও সময় লয়ে সুপ্ত গল্প খানি।

 

স্তব্ধতা এনো ঠোঁটের কোণেতে শিথিল হয়ে বসে-

আমি চাহিবো তোমা মুখপানে, চাতক পাখির বেশে।

 

শক্তি মোর অতি অল্প, তুমি দিও কিছু ধার

সকল যুদ্ধে থেকো পাশে, হয়ে আমার ঢাল।

 

বৃষ্টি হলে ধরতে দিও আমার চোখের জল

মাধবীলতায় সাজিয়ে দেবো তোমার খোঁপার তল।

 

সুযোগ দিও আমায় তুমি সাজাতে তোমার চরণ

নতুন পুষ্পে তোমায় আমি প্রত্যহ করিব বরণ।

 

রক্ত জবার লাল রঙেতে চরণ দেবো সাজায়ে-

তোমারে করিব পুজ্জিত আমি, শঙ্খ ধ্বনি বাজায়ে।

 

ক্লান্ত দিবার বাতাস হয়ে দলবো তোমার কেশ

কপলতলে চুলের মেলায় দেখবো নতুন বেশ।

 

অন্ধ রাতের ছন্দ হয়ে আসবো তোমার কাছেতে

পায়ের সেই নূপুর ধ্বনি বাজবে তোমার কানেতে।

 

পদতলে কেবল দিও ঠাই আর কিছু নাহি চাই

তোমারও চরণও সেবায় আমি অমৃত সুখ পাই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply