স্বাধীনতার সুরে – ভাস্কর পাল 

0

স্বাধীনতার সুরে

  • ভাস্কর পাল

 

স্বাধীন হলো দেশটা আমার, এক দিনেতে নয়!

হাজারও মানবের রক্ত, অসম্ভবকে করেছে সম্ভব।

স্বাধীন হয়েছে দেশটা আজ

নেই আর গোরা মানুষের অত্যাচার,

দেশটাকে আজ স্বাধীন করে মৃত্যুঞ্জয়ীরা অমর হলেন

 

যাক না যতই দূরে চলে মৃত্যুঞ্জয়ীরা মোদের ছেড়ে,

স্বাধীনতার মিষ্টি সুরে

আমরা তাদের রাখবো ধরে।

প্রতিবাদের গন্ধে আমরা-

যুগে যুগে গড়বো নতুন নতুন সংগ্রামীকে।

 

স্বাধীনতার সুরেতে উড়িয়ে দিয়ে তেরঙ্গা

হিন্দু-মুসলমান এক ধ্বনিতে,

সংগ্রামীদের অমর করে

এক সুরেতে গাইবো গান।

 

ভারতীয়দের মনের মাঝের

সংগ্রামীদের বাঁচিয়ে রেখে,

এক সুরেতে উঠবো জেগে

উঠবে ধ্বনি ‘জয় হিন্দ’

ভারতীয়দের প্রতিটি ঘরেতে

প্রতিটি মানুষের অন্তরেতে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply