হামাসের প্রতিশোধ

0

কালের সাক্ষী হয়ে ঘাত-প্রতিঘাতে জর্জরিত ফিলিস্তিনি

হারিয়েছে শত প্রাণ, এখনো কাঁদে মায়ের আঁচল খানি।

যেই দেশ ছিল স্বাধীন মুক্ত, অন্যের দুঃখে কাঁদিতো প্রাণ

তারাই আজ বঞ্চিত তারা ভূমিহীন, নেই অধিকার-মান।

ইতিহাস বলে, লক্ষ ইহুদি নিধনযজ্ঞে জার্মানীর হিটলার

যে প্রাণে পেল নিস্তার, হলো না ঠাঁই সে দেশে থাকার।

সেই ভূমিহীন বৃদ্ধা-বনিতাকে বুকে তুলে নিলো যারা

তারাই মুসলিম বীর ফিলিস্তিনি, পাশে প্রতিবেশী তারা।

আজ সেই ইহুদি মৃত্যু দানব হয়ে ভূমি দস্যু, ইজরায়েল

তাদের বর্বর নির্যাতনে নিল জন্ম হামাস আজরাইল!

শপথ এ বীর হামাসের আজ প্রতিরোধ ডাক জিহাদের

মুক্ত করব পবিত্র আকসা, পূরণ করব ঋণ শহীদদের।

হতাশা জাতির ক্রন্দন গুনে রূপ পেল আজ স্বাধীনতার

শোকর খোদার খুশিতে মাতে বিশ্ব মুসলিম শুনে খবর।

হও হুঁশিয়ার দখলদার,এ ইঞ্চি ইঞ্চি মাটিই তোমার লয়,

জালিমের কারাগার রুদ্ধ থাকবে না একদিন হবে জয়।

হামাসের ঐ বজ্র আঘাতে গেল শত প্রাণ, নত হল শীর,

শত শত্রু হলো বন্দি প্রতিশোধ নিলো

ফিলিস্তিনি বীর।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবি, প্রবন্ধকার ও আলোচক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “হামাসের প্রতিশোধ”

Leave a Reply