রক্তের বৃষ্টি

0

বর্ণ মালার অক্ষরগুলো
পাইনি মোরা মক্ত,
ভাষার জন্যে রাজ পথেতে
ঢেলেছি যে রক্ত।

সেই দিনের ঐ রক্তের বৃষ্টি
গড়িয়ে যায় অঙ্গে.
ভাষার জন্যে রুধিরধারা
বহে মোদের বঙ্গে।

রক্তিম বর্ণের বর্ণ মালা
তাজা রক্তে কেনা,
বাংলা ভাষা পাইনি মোরা
শহিদ রক্ত বেনা।

আবেশ মাখা বাংলা ভাষা
মায়ের ভাষা বুঝি,
বাংলা ভাষা বিশ্বের মাঝে
বিশ্ব মোরা খুঁজি।

বাংলা ভাষা মোদের কাছে
হীরার চেয়ে দামি,
এই ভাষাতে বিশ্ব চিনবে
হবো মোরা নামি।

বাংলা ভাষা প্রাণের ভাষা
হাজার কাব্য গাঁথি,
রক্তের দামে পেলাম ভাষা
আমরা সেরা জাতি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply