শান্তির আহ্বান

1

তোমরা কি শুনতে পাও প্রভুর সে বাণী?

থাকো শান্তিতে, মিলমিশে সকলে —

ধরায় যত মিল-অমিল, বিভেদ হানি,

সহাবস্থানে দিশা খোলে।

 

সূচনাতেই উঠেছিল অভিযোগ এক —

“অরাজকতায় ভরবে এ ধরণী,

শান্তির নীড়ে আনবে ব্যথা অনবরত,

নিজ গৃহ করে তুলবে আগুনে ভস্মবরণী।”

 

তবু তিনি বলেছিলেন, ‘সৃষ্টি এ শ্রেষ্ঠ,

আমার প্রতিনিধি এদের করিবো,

আমার রহস্যে যাদের থাকবে একনিষ্ঠ,

ভবের কর্তৃত্ব তাদেরই দিবো।’

 

কিন্তু ভুলে সেই কথা, আজ তোমরা লিপ্ত,

অবিচারে, অনাচারে, রক্তরণে —

হৃদয় বিদীর্ণ অনিয়মে, শান্তির বাণী বিস্মৃত,

মৃত্যুর মিছিল ছুটে ক্ষণে ক্ষণে ।

 

ফিরে চলো সেই পবিত্র পথেরই দিকে,

ত্যাগ করো সকল পাপকর্ম,

তার প্রতিনিধি হও, শান্তি ছড়াও বুকে,

ঘরে ঘরে পৌঁছে দাও মুক্তিবাণীর মর্ম।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Mobarram Haider

Author: Mobarram Haider

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply