হালাল রুজি,পরম সুখ

0

ঈমান নিয়ে মনের সুখে
জগৎ মাঝে চলো,
হালাল রুজির শপথ নিয়ে
নিজের সাথে বলো।

মিথ্যা মায়ার লোভের টানে
ভুল করো না মোটে,
ন্যায়-নীতিতে জীবন গড়লে
শান্তি তারই জোটে।

আল্লাহর ঐ রহমত যে
পাবে তুমি ভাই,
হালাল রুজির চেয়ে বড়
সম্পদ কিছু নাই।

জান্নাতী সেই শ্রেষ্ঠ ঘরে
মুছবে সকল দুখ,
হালাল কাজের উসিলাতে
মিলবে পরম সুখ।

তাই তো তুমি প্রতিজ্ঞাতে
অটল থেকো সদা,
ন্যায়ের পথে চললে নিত্য
দূর হবে সব বাধা।

হৃদয় মাঝে গেঁথে রেখো
এই যে মধুর জ্ঞান,
হালাল রুজির উসিলাতে
করো প্রভুর ধ্যান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আয়ুর খেয়াঘাট

ঘড়ির কাঁটা ঘুরছে দেখো কমছে পরম আয়ু, সময় যেন নিভতে থাকা একলা ঘরের বায়ু। টিকটকিয়ে কাটছে প্রহর, সময় বয়ে যায়,

যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন।কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম

মোঃ রুহুল আমিন একজন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ও মাটির কাছাকাছি থাকা সমকালীন দেশপ্রেমিক কবি, ছড়াকার এবং গভীর নৈতিকতাবোধসম্পন্ন কর্মনিষ্ঠ পেশাদার

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

Leave a Reply