0
সারা জীবন সিজদা দিলাম
প্রভুর পাওয়ার তরে,
আসল সিজদা হয়নি দেওয়া
রইলো কাযা পড়ে।
বাহির পানে রইলো নজর
ভেতর ছিল কালো,
জ্বললো না তো মনের ঘরে
হকের কোনো আলো।
কপাল শুধু ঠেকলো ভুঁয়ে
মনটা ছিল দূরে,
ভাসলো এ-মন মায়ার খেলায়
মিথ্যে সুখে ঘুরে।
দিন ফুরালো সাঁঝের বেলা
ডাক এলো যে ঘরে,
কাঁদছি বসে ক্ষমার আশায়
ভুলটি ভাঙার পরে।
তসবীহ হাতে কাটলো সময়
জপলাম শুধু নাম,
বুঝলাম না তো সেই নামেরই
আসল কী যে দাম!
মোনাজাতে তোলো দুহাত
কাঁদো নিঝুম রাতে,
শেষ বিদায়ের সময় যে আর
নেইকো তোমার হাতে।

0