প্রলয়ের আভাস

0

 

তুফান আসবে ঝটকা বেগে
ধ্বংস হবে সবি,
উঠবে নাতো ওই দিগন্তে
আলো ছটা রবি।

নামছে ধরায় গহীন আঁধার
বৃষ্টির প্রপাত হবে,
কবর যেনো সব জীবনের
প্রোথিত লাশ সবে।

ঝড়ো হাওয়া বাষ্প মাতাল
রবে ঘূর্ণির পাকে,
হও হুঁশিয়ার… প্রভাত কিরণ
যদি আযান হাকে।

প্রভাত কিরণ শোভন আবেগ
উদ্ধেক নিয়ে আসে,
ঝড়ো হাওয়া বিলীন প্রপাত
যেন ধ্বংস নাশে।

অন্তিম সময় আলোর দেখা
আঁধার সীমা ছুঁয়ে,
প্রলয়ের ওই আভাস আসলে
ক্যামনে নেবে ধুয়ে!

হৃদয় মাঝে পুঞ্জীভূত ভয়
বর্ষার বিপুল বানে,
গর্জন মুখর ক্রন্দনধ্বনি
আসবে ভেসে কানে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply