আপদ বিদায়

0

ভিন গ্রহের এক প্রাণী আসে
দেশ স্বাধীনের পর,
সেই প্রাণীর ঐ দানব থাবায়
ভাঙে হাজার ঘর।

প্রাণীগুলো দানব রূপে
তাজা রক্ত খায়,
উদর ভরে ভিন গ্রহে যে
উড়াল দিয়ে যায়।

তরুণ মিলে ভেঙ্গে দিলো
অপশক্তির ফাঁদ,
নীল গগণে ঝলমলিয়ে
উঠলো হেসে চাঁদ।

মুক্ত আকাশ মুক্ত বায়ু
মুক্ত শহর খানা,
বিহঙ্গ আজ নীল গগণে
উড়ছে মেলে ডানা।

অপশাসন শোষণ জুলুম
শহর ছিল ভারী,
অপশক্তির আবদগুলো
গেলো শহর ছাড়ি।

আবদগুলো বিদায় হলো
শহর আজি হাসে,
প্রেমমিতালী পায়রাগুলো
সুখ পবনে ভাসে

মন খুশিতে শিশু কিশোর
যাচ্ছে ছুটে মাঠে,
সন্ধ্যা বেলায় ফিরছে ঘরে
মনটা দিচ্ছে পাঠে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “আপদ বিদায়”

Leave a Reply