ওগো বিদেশিনী

0

বিদেশিনী তোমায় বলি
কোথায় তুমি থাকো,
এমন ভাবে আকুল করে
কেন আমায় ডাকো?

আমায় তুমি বশ করেছো
কোন্ সে মায়ার টানে,
কন্ঠের ধ্বনি দিগন্তের পার
আসে যখন কানে।

ঐ দিগন্তের দুরের হাওয়া
ভেসে যখন আসে,
নিশুতি রাত গভীর হলে
বুকটা ধড়ফড় শ্বাসে।

চমকে উঠি থাকি যখন
শয়ন কক্ষে ঘুমে,
আলতো পরশ দাও বুলিয়ে
তখন নয়ন চুমে।

হৃদয় মাঝে আকুল ভরা
শুনি মধুর কথা,
জেগে তখন মুচড়ে উঠে
দারুণ বিদায়-ব্যথা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply