কি কথা বল তুমি বুঝতে নাহি পারি

0

তুমি যদি হাস আমি কি করি?  আমি কাঁদি। আর তুমি যদি কাঁদ তাহলে আমি কি করি?  আমি হাসি।তাহলে তোমার কোনটা করা উচিত?  তোমার হাসাই উচিত কারন আমি  কাঁদতে ভালবাসি। তাহলে আমি নিয়মিত হাসব।হ্যাঁ হ্যাঁ নিয়মিতই হেসো।তাহলে গতকাল যে হেসেছিলাম সেটা ভুল ছিল?  অবশ্যই ভুল ছিল গতকাল আমি তোমাকে ভালভাবে পাইনি। তাহলে এমনভাবে হাসব যেন আমাকে ছেড়ে তুমি যেতে না পার। হ্যাঁ হ্যাঁ আমি তাই চাই, আমি চাই তুমি চব্বিশ ঘণ্টা হাস।।এই যে আজকে চব্বিশ ঘণ্টা হাসলাম এর ফল কি?  এর ফল আমার চব্বিশ ঘণ্টা কান্না। ।তাহলে  আমি এমনভাবে হাসব যেন তুমি অনন্তকাল কাঁদ। । হ্যাঁ হ্যাঁ তাই কর যাতে আমি কান্নার  রাজ্য ছেড়ে কোথাও চলে যেতে না পারি। এই যে তুমি চলে যাচ্ছ।তোমার হাসি মনের মত হয়নি। তাহলে কেমন করে হাসব? তুমি দাঁতে খিলান দিয়ে হাস যাতে আমি কিছুক্ষণ দাঁড়াতে পারি।এই যে দাঁতে খিলান দিলাম। এতক্ষণে মনে হয় আমার মনের মত কাঁদার একটু সুযোগ এল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply