প্রকৃতির প্রতিশোধ

1

প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে। এই প্রতিশোধ অত্যন্ত ভয়ংকর। আপনি ভাবতেও পারবেন না প্রকৃতি কিভাবে প্রতিশোধ নেবে। এর প্রতিশোধ অত্যন্ত ভয়ঙ্কর হওয়ার কারণ হলো এটা প্রাকৃতিক ভাবে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে গজব হিসাবে আসে। আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদের বলেন

عَنْ أَبِي صِرْمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ ضَارَّ ضَارَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ ‏

যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। [জামে আত তিরমিজি, হাদিস নং:১৯৪০]

যখন কোন বান্দা আল্লাহর অপর বান্দার ক্ষতি করে তখন আল্লাহ তায়ালা নিজেই সেই বান্দার পক্ষ হতে সেই ধরনের ক্ষতি করার মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করেন। আবার কেউ যখন কোন ব্যক্তিকে কষ্ট দেয় আল্লাহ তায়ালা একই ভাবে তাকেও কষ্টে ফেলেন। এটাকে আমরা প্রকৃতির প্রতিশোধ হিসেবে মনে করি। আল্লাহ তায়ালা ন্যায় বিচারকারী দুনিয়া এবং আখেরাতে। মানুষ ওপর মানুষের ক্ষতি যত সুকৌশলে করুক না কেন আল্লাহ সবচাইতে উত্তম সু কৌশলী।

যেহেতু আল্লাহ তায়ালা প্রতিশোধ গ্রহণ করেন তাই আমাদের অন্যের অধিকারের ব্যাপারে হস্তক্ষেপ না করাই উচিত। কেননা এতে দুনিয়াতেও লাঞ্চিত হতে হয়, কষ্টে থাকতে হয় আবার আখেরাতেও শাস্তি ভোগ করতে হয়। আমরা কি পারবো অন্যের অধিকার ফিরিয়ে দিতে? আমাদের আশেপাশের মানুষগুলোকে হাসিমুখে রাখতে?

      লেখক: ফারুক আব্দুল্লাহ


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

ফারুক আব্দুল্লাহ

Author: ফারুক আব্দুল্লাহ

শৈশব গ্রামে কাটলেও কৈশোরকাল থেকেই শহুরে জীবনে অভ্যস্ত। গাঁয়ের মক্তবেই মূলত পড়ালেখার হাতেখড়ি। দেশসেরা মাদরাসায় পড়ার সৌভাগ্যও হয়েছে। ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন তরুণ। ইসলামী শিক্ষা ও গবেষণা বিষয়ক কয়েকটি সংস্থায় কাজ করার পাশাপাশি লেখালেখিতে মনোযোগ দিয়েছি। আরব পূর্বযুগ থেকেই সাহিত্যে চির উন্নত। দেশে ইসলামী সাহিত্যের অবহেলিত করুণ অবস্থা দেখে বুক কষ্ট হয়। দৃঢ় প্রত্যয় নিয়ে লিখছি ইসলামী আদর্শ পৌছেঁ দিবো প্রতিটি সেক্টরে। আমাদের সকল আয়োজন যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমিন।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হযরত আলী (রা:) এর জীবনী

হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি সাহস, জ্ঞান, ন্যায়বিচার এবং তাকওয়ার জন্য সুপরিচিত।

খলিফা ওমর বিন আবদুল আজিজের নসিহত : একটি চিরন্তন আদর্শ ও বর্তমান উম্মাহর বাস্তবতা

ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে খলিফা ওমর বিন আবদুল আজিজ একটি যুদ্ধের প্রাক্কালে তার সেনাপতি মানসুর বিন গালিবের উদ্দেশ্যে একটি উপদেশপূর্ণ

কবিতা আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ

আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ মা আমেনার গর্ভেতে জন্ম নিলো এক মহামানবের, নাম হলো তার মুহাম্মদ রাসুল আসলো ভবের

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ ইমাম মাহাদী (আ:) আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্নের পাহাড় ভেসে উঠা কেয়ামতের

Leave a Reply