বাংলার মায়া

0

গর্ব করো পথিক তুমি,
জন্মেছ এই বঙ্গে,
সবুজ শ্যামল মাটির মায়ায়
থেকো সবার সঙ্গে।

পদ্মা মেঘনা নদীর ঢেউয়ে
মিষ্টি রূপের মেলা,
এমন দেশে জন্ম পাওয়া
ভাগ্যের বড় খেলা।

বটের তলায় শীতল ছায়া
জুড়ায় তপ্ত কায়া,
বাতাস বয়ে আনে কানে
শান্ত শীতল মায়া।

চাঁদের মায়ায় জোছনা রাতে
ছড়ায় খুশির হাসি,
সোনার বরণ ধানখেত ভরে
মায়ার মানিক রাশি।

গ্রামের পথে মেলা বসে
পিঠের গন্ধে ভরা,
মায়ার বাঁধন সবার মাঝে
একই সূত্রে গড়া।

শিশির ভেজা ঘাসের ডগায়
মুক্তো কণা হাসে,
মাটির সোঁদা গন্ধ যেন
গহীন প্রাণে ভাসে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

cell 33083 480

সেরা ১০ টি বাটন মোবাইলের দাম ২০২৩

বর্তমানে আমাদের সবার হাতে একটা বা একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। কিন্তু আজ থেকে ১০/১২ বছর আগে এই চিত্র ছিলোনা।
desk 593327 480

সেরা ল্যাপটপ এর দাম ২০২৩

আজকের পোস্টে আমাদের আলোচনার বিষয়বস্তু সেরা ল্যাপটপ এর দাম ২০২৩। বর্তমানে ল্যাপটপ আপনার জন্য উপযোগী একটি ব্যাবস্থা হতে পারে। বিশেষ
মোবাইল ফোনের দাম জানার ওয়েবইসাইট- লেখক ডট মি

মোবাইল ফোনের দাম জানার সেরা ৫ টি ওয়েবসাইট

আজকের পোস্টে আমরা আপনাদেরকে জানাবো বর্তমানে মোবাইল ফোনের দাম জানার সেরা ৫ টি ওয়েবসাইট কোনগুলি। আমরা মোবাইল কেনার আগে প্রথমেই
অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা বই- লেখক ডট মি

অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা ১০ টি বই

কিংবদন্তি লেখক হিসেবে হুমায়ূন আহমেদ  পরিচিত। তিনি তার লেখনী দিয়ে আমাদের মাঝে অমর হয়ে আছেন,থাকবেন।  তাঁর প্রকাশিত বেশ কিছু বই

Leave a Reply