পুড়ে হব ছাই

0

আজ আমি এসেছি তোমার দুয়ারে
প্রেমের জন্য ভিক্ষা চাই
ফিরিয়ে দিও না আমাকে।
আজ আমি বলতে চাই অতীতের কথা
দশটি বছর চেপে রেখেছি
বিরহের সব ব্যাথা।
অপেক্ষা আর ধৈর্য ধরে ছিলাম তোমার জন্য
তোমায় পেলে সুখী আমি, এ জীবন হবে ধন্য।
তোমার জন্য মনের মাঝে নতুন ঘর বেঁধেছি
স্বপ্নে আমি নদীর বুকে নৌকার মাঝি হয়েছি।
একবার বলো তুমি আমায় দিবে মন
তবেই আমি ফিরে পাবো অমূল্য ধন।
গভীর রাতে স্বপ্নে দেখি তোমার মুখখানি
তাইতো তোমায় এ জীবনে আপন হিসেবে জানি।
প্রেমের আগুনে জ্বলছি আমি
পুড়ে হব ছাই,
তোমায় ছাড়া ব্যর্থ আমি,
তুমি ছাড়া কিছু নাই।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply