প্রোটিনের কাজ ও উপকারিতা

0

খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাদের পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান বলে। এই পুষ্টি উপাদান গুলো আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান গুলো প্রধানত ছয় প্রকার।আর সেগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো প্রোটিন উপাদান।

‘প্রোটিন’শব্দটা গ্রিক শব্দ প্রোটিওজ থেকে এসেছে। এর অর্থ হলো সর্বপ্রথম অবস্থান। যেখানেই প্রাণের অস্তিত্ব সেখানেই থাকে প্রোটিন। তাই প্রোটিন ছাড়া কোন প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব না।

↓ নিচে প্রোটিনের কাজ নিয়ে আলোচনা করা হলো :

  1. দেহ গঠন ও বৃদ্ধি সাধন-প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহ কোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। আমাদের দেহের অস্থি, পেশি,বিভিন্ন দেহযন্ত্র, রক্ত কণিকা হতে শুরু করে দাঁত,নখ,চুল পর্যন্ত প্রোটিন দিয়ে তৈরি।
  2. ক্ষয় পূরণ ও রক্ষণাবেক্ষণ করে -আমাদের কোষগুলি প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়।এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে প্রোটিন। কোন ক্ষতস্থান সারাতেও প্রোটিনের ভূমিকা রয়েছে।
  3. তাপশক্তি উৎপাদন -১ গ্রাম প্রোটিন থেকে ৪ কিলোক্যালরি শক্তি  উৎপন্ন হয়।যখন দেহে কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে থাকে।
  4. দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন -বাইরের বিভিন্ন রোগ জীবাণু নানা – ভাবে আমাদের দেহে প্রবেশ করে নানা রকমের রোগব্যাধি জন্মাতে পারে। এইসব রোগ – জীবাণুকে প্রতিরোধ করার জন্য দেহে তাদের বিরোধী পদার্থ বা এন্টিবডি তৈরি করা প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ কাজ।
  5. মনন শক্তির বিকাশ -মানসিক বিকাশেও প্রোটিন অপরিহার্য। মানসিক বিকাশ বা মস্তিস্কের বিকাশের সময় প্রোটিনের অভাব হলে বুদ্ধির বিকাশ ব্যহত হয়।
  6. দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ -প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন, ইত্যাদি দেহাভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম সুপরিচালিত করে থাকে।
  7. প্রয়োজনীয় উপাদান পরিবহন করে -রক্তের প্রোটিন হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে।
  8. দেহে পানির সমতা রক্ষা করে -প্লাজমা বা রক্তের প্রোটিন দেহে পানির সমতা বজায় রাখে।

 

প্রোটিন জাতীয় খাবার তালিকা

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম- লেখক ডট মি

ইলেকট্রিক ওভেন ব্যবহারের ১০ টি নিয়ম

ইলেকট্রিক ওভেন কি? ইলেকট্রনিক ওভেন হল একটি বৈদ্যুতিক উপকরণ যা খাবার তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এই ওভেনে খাবারগুলি কমপক্ষে
DALL·E 2023 01 24 01.26.37 Human Life Cycle Stages photo

মানব জীবন চক্র পর্যায়

মানুষের জীবনচক্র হল পর্যায়গুলির একটি সিরিজ যা একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যায়। এই পর্যায়ের মধ্যে রয়েছে প্রসবপূর্ব বিকাশ,
DALL·E 2023 01 24 01.34.15 Painting on statistics subject

সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যান

পরিসংখ্যান হল গণিতের একটি শাখা যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা, উপস্থাপনা এবং সংগঠন নিয়ে কাজ করে। এটি বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা
শর্করা জাতীয় খাবার কি কি

শর্করা জাতীয় খাবার কি কি?

আজকে আমরা জানবো খাদ্যের প্রধান ছয়টি উপাদানের মধ্যে অন্যতম শর্করা জাতীয় খাবার সম্পর্কে। শর্করা, যাকে ইংরেজিতে কার্বোহাইড্রেট বলা হয়, মানবদেহের

Leave a Reply