পদ্য ভুলে আসি গদ্যে

0

কী যে লিখি আসে না মাথায় ছাইপাশ কোন ছন্দ
ভুলের ছন্দে ভরে ওঠে লেখা – শেষে দেখি হয় এক পদ্য।

এমন জাতের একটি পদ্যের দু’লাইন তুলে দিই
পড়ো তোমরা না দিয়ে গালমন্দ-
“দেখি বৃষ্টির গন্ধ বড় নাকি আঁশটে
আকাশে বজ্রের রঙ বড় নাকি ঘোলাটে।”

এই ধরনের উদ্ভট চিন্তা কল্পনায় আসায়
ভুলে যাই আমার নাম কী?
কথা শুনে হেসে উঠে মাথা বলে,
আর আমায় নিয়ে মশকরা করবি কি?

তখন ভুলে ভাবনা টাবনা ছাড়ি এমনতর পদ্য রচনা
ফিরে আসি কথার সাগরে যার অপর নাম গদ্য বন্ধুরা।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কৃষ্ণনগর, নদীয়া,৩০শে এপ্রিল,২০২৩


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply