ছুটির দিন

0

অফিস ছুটির দিনে নানান
জায়গা ঘুরে দেখি,
নিশুতি রাত জেগে নির্ঘুম
চোখে সবি লেখি।

লেখার মাঝেই বৈচিত্র্যময়
রূপটা তুলে ধরি,
আপন ভাবনায় নিজের জ্ঞানে
লিখতে চেষ্টা করি।

তাইতো আমার ছুটির দিনে
ঘুরতে ভালো লাগে,
নিজের কাজটা গুছিয়ে তাই
ছুটি সবার আগে।

চোখের মাঝে প্রান্তিক চাষীর
দৃশ্যমান দেয় নাড়া,
প্রাকৃতিক ওই দুর্যোগ আজকে
খুব অসহায় তাঁরা।

তাদের ভাবনা মনের কোণে
আমায় পেয়ে বসে,
সব কিছুর যায়না মিলানো আজ
অঙ্কটা খাতায় কষে।

সোনায় মোড়ানো এই দেশের
সোনার বাংলার মাটি
সরল সহজ কৃষক শ্রমিক
সোনার চেয়ে খাঁটি।

প্রান্তিক কৃষক শ্রমিক দেশের
জনগোষ্ঠীর জন্য,
তাদের ভেবে করলে বাজেট
জাতি হবে ধন্য।

গাঁয়ের ঘামে ফসল ফলায়
দিচ্ছে তুলে অন্ন,,
তাঁরাই দেশের শ্রেষ্ঠ সন্তান
তাদের করি গণ্য।

তাইতো আজকে ছুটির দিনে
ঘুরতে গিয়ে লেখা,
লেখার মাঝে উঠলো ফুটে
আপন চোখে দেখা।

অনেক কিছু লেখেন সবাই
কৃষক রাখে বাদে,
দেখলে তাদের ঘামের শরীর
মনটা আমার কাঁদে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply