স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

0
চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা,
স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক,
অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন,
জল হয়ে ওঠে ভাষা অনুভবে দ্রবীভূত আত্মা,
নীরব বর্ণমালা স্রোতের বুকে চঞ্চল ।দিগন্তের নিবিড় স্তব্ধতায় কণ্ঠ নাভিমূল থেকে জাগে,
লেখা হয় নিশীথের জ্যোৎস্নাময় আত্মজৈবনিক,
চাঁদের কিরণে কাঁপে তৃষ্ণার গোপন জ্বালা,
নদী শোনে— আদি রাগ, দাহ, আর দয়ার গাঁথা,
জোয়ার-ভাটার ভেতর রচে নীরবতার লিপি।

জল কাঁদে না, বয়ে চলে চন্দ্রালোকে ধোয়া প্রাচীন প্রতিজ্ঞা—
নাম-পরিচয় নেই, শুধু বেদনার সারস্বত রেখা,
জেগে থাকে যন্ত্রণার ভিতরে আশ্বাসের কণ্ঠস্বর,
জ্যোৎস্নায় পুনর্জন্মের স্রোতে চুপচাপ ভালোবাসার আহ্বান—
জল— অনন্ত এক কবি, কলম চাঁদ, কালি ক্ষতবিদ্ধ সময়।

আত্মা মানে নদীর মতো ভুলে যেতে শেখা, প্রেম নিঃশব্দে প্রবহমান,
চাঁদ আলো নয়  শ্রাবণচিত্র মাতাল দর্শন মগ্ন অনুশোচনা,
চাঁদের উত্তাপহীন সোহাগে জন্ম নৈঃশব্দ্যের অতল গান,
নদীর কণ্ঠ হয়ে ওঠে প্রজ্ঞার প্রতিধ্বনি স্রোতস্বিনী প্রহর।
বিষাদ ও ভালোবাসা নদীজ গল্প, অনুচ্চারিত অভিমান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Azahar Raza

Author: Azahar Raza

কবি আজাহার রাজা—একজন স্বতন্ত্র কাব্যশিল্পী ও মননশীল চেতনার বাহক। তাঁর কবিতায় গভীর চিন্তার প্রবাহ ও শুদ্ধতার স্পন্দন এক অনন্য সৌন্দর্যের সন্ধান দেয়। তাঁর কাব্যচর্চা জাগতিক বাস্তবতার গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় দর্শন, আত্মোপলব্ধি ও মানবিক মূল্যবোধের গভীরে। প্রতিটি শব্দের নিপুণ ব্যবহারে তিনি বুনেন এক অলৌকিক নৈবেদ্য, যা পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করে। তাঁর লেখনীতে শুদ্ধতা, ঐশ্বরিকতা ও মানবিকতার মেলবন্ধন এক মহাজাগতিক অনুরণন সৃষ্টি করে, যা প্রতিটি রচনাকে স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত করে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply