আমার এক পাঠক ছিল – ভাস্কর পাল

0

আমার এক পাঠক ছিল

-ভাস্কর পাল

 

আমার এক পাঠক ছিল-

রোখা মেজাজ, স্তব্ধ মুখে

স্বপ্ন গুলো জুড়ে দিত।

নিদ্রা প্রেমী হয়তো বোধহয়!

ঘুম আসতো বইয়ের পাতায়।

সন্ধ্যে হলেই একটা-দুটো

অনেক গুলো তারার মতোই,,

কবিতা গুলো শুনতো কেবল

প্রশ্ন গুলো চেপে রেখে।।

ঠিক জানি না কেমন করেই

প্রতি রাতের আঁধার পরেই-

অপেক্ষাতেই থাকতো চেয়ে

রোখা মেজাজ, স্তব্ধ মুখে।

 

আমার একটা, পাঠক ছিল

বলতে ভীষণ ভালো লাগে-

খুব অচেনা হলে পরেও

চির সত্য আমার কাছে।

যেমন করে দিনের আলো

ঝাপসা হয় মেঘ ঘনিয়ে-

যেমন করে কৃষ্ণচূড়া,

দমকা হওয়ায় ঝরে পড়ে

তেমন করেই নিদ্রিত সে

আমার কাঁধে মাথা রাখে।

আমার একটা, পাঠক ছিল

বলতে ভীষণ ভালো লাগে।।

 

ভেঙে চুরেও আমায় যেন

আবার কেমন শক্ত করে-

হারিয়ে যাওয়া দিনের পরেও

আমার হয়েই থেকে গেছে।

কেমন যেন গানের সুরে

ভেসে আসে কণ্ঠ তারই,

হারিয়ে যাওয়া পাঠক বুঝি

আবার বলে –

‘কবিতা খানি শুনাও দেখি’।

আমার এক পাঠক ছিল

আমার কাছে বড্ড দামি।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

Leave a Reply