একটা নির্বাক বাড়ি

0

একদিন বাড়ির উঠানে আর
একটা নির্বাক বাড়ি,
মরণ কোলে পড়বে সেদিন
জগৎ দিবে পাড়ি।

একলা থাকবে সেই বাড়িতে
সবাই জেগে রবে,
অপেক্ষার ওই ঘোরটা কেটে
নিয়েই যাবে তবে।

রাখবে ফেলে আঁধার ঘরে
দেখবে তুমি সবি,
চোখের মাঝে ভাসবে তখন
কতো নানান ছবি।

ভাববে যখন ক্যামনে কাটলো
মিছে মায়ায় ধরা,
বলছে সবাই খোশগল্পে আজ
উনি এখন মরা।

মিথ্যা মায়ায় ছিলাম ক্যামনে
অল্প জীবন নিয়ে,
সামান্য ওই চোখের জলে
মোরে বিদায় দিয়ে।

হিসাব নিকাশ করছে সবাই
আছে নাকি তাড়া,
দিনগুলো যে.. ওদের ভালো
যাবে আমায় ছাড়া।

নির্বাক বাড়ি চড়বো আমি
শেষ যাত্রী হয়ে,
কাঁদবে সবাই আমায় দেখেই
ওরা ভীষণ ভয়ে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ছায়ার আড়ালে

ছায়ার আড়ালে   অধ্যায় ১: প্রথম ভুল বোঝাবুঝি বিকেলের শেষ আলো ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল মেঘে। ক্যাম্পাসজুড়ে নতুন শিক্ষার্থীদের কোলাহল,

গল্প,কিশোর গ্যাং, আফছানা খানম অথৈ

#গল্প কিশোর গ্যাং আফছানা খানম অথৈ অপ্রতিম বাবা-মায়ের একমাত্র সন্তান। বয়স মাত্র তেরো বছর। সপ্তম শ্রেণির ছাত্র। বাবা-মা দুজনই বিসিএস

গল্প,মা,আমার খুব কষ্ট হচ্ছে, আফছানা খানম অথৈ

#গল্প মা, আমার খুব কষ্ট হচ্ছে আফছানা খানম অথৈ দশ বছর বয়সী আল আমিন মাদরাসায় হিফজ পড়ত। ছেলেকে কোরআনের হাফেজ

গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ

#গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ লোডশেডিং—শব্দটি এখন আর শুধু বিদ্যুৎ চলে যাওয়ার নাম নয়, এটি যেন মানুষের দৈনন্দিন জীবনের এক

Leave a Reply