কবিতা: ফিরে এসো বৃষ্টি

0

বৃষ্টি

তুমি ফিরে এসো বারবার,

বৃষ্টি

তুমি ফিরে এসো বারবার।

অঝোর ধারায় ঝরে পড়ে

আমার এই মন কেড়ে

দগ্ধ প্রাণ শীতল করো

আরেকটিবার।।

 

তোমায় পাওয়ার জন্যে

কী যে অস্থির হয়ে থাকি!

তা যদি তুমি জানতে

তবে দিতে কি আমায় ফাঁকি?

 

তাই তো মিনতি আমার –

বৃষ্টি তুমি ফিরে এসো

বারবার,

বারবার।।

 

এই বুঝি এলে তুমি –

ভুল করে ভাবি আমি,

না পেয়ে দেখা তোমার

সেই ভুল ভাঙ্গে আমার।

 

তাই তো মিনতি আমার –

বৃষ্টি তুমি ফিরে এসো 

বারবার,

বারবার।।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mun Farhana

Author: Mun Farhana

একজন hermeticist এর আত্মকাব্য

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply