কবিতা : বদ্ধ দুয়ার। লেখিকা : সুমাইয়া আক্তার বৃষ্টি

0

 

বদ্ধ দুয়ার দাও খুলে
চেয়ে থাকো মুক্তির অদূর পানে
দিতে হবে এবার ধরা
মুক্তির ওই সম্ভাষণে

কতকাল বাধবে শিকল
রাখবে মুখে তালা মেরে?
জাতি আজ লড়তে জানে
রুখতে জানে নিজের হয়ে

কতকাল সইবে তুমি মানব জাতি
এই অপরাধ?
কতকাল ঘুমাবে তুমি দাও আমাকে
এর উপসংহার

প্রতিবাদ করতে হবে
লড়তে হবে নিজের লড়াই
নাহয় মরতে হবে, সইতে হবে
দেখতে হবে সব অপরাধ

নিজেকে আজ মুক্ত করে
জানালা খুলে দেখো চেয়ে
কত কি রইছে আশায়
তোমার আমার অপেক্ষাতে

শিকল আজ ভেঙ্গে ফেলো
মুখের তালা খুলে ফেলো
বলে ফেলো সেসব কথা
যা তোমার মনে গাঁথা

রচে ফেলো নতুন কিছু
মুক্তির ওই ইতিহাসে
যা দেখে জাগবে মনে
নবীন এরও সাহস ও ভাই

সবশেষে সবাই আজ
জেগে উঠো নতুন দমে
যা দেখে বলবে সবাই
বদ্ধ দুয়ার দাও খুলে।

সমাপ্ত

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

4 Replies to “কবিতা : বদ্ধ দুয়ার। লেখিকা : সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply