গাছ লাগাই, দেশ বাঁচাই

0

আজকে দিনে সবাই মিলে
সবুজ রঙে মাখ,
দেশ বাঁচাতে গাছের চারা
যতন করে রাখ।

সবুজ ডালে ফুলের কুঁড়ি
মেলবে দুটি চোখ,
মিষ্টি সুবাস ছড়ালে আজ
মুছবে সবার শোক।

রাস্তার ধারে ঘরের কোণে
লাগাই চারা আয়,
সবুজ সুখে ভরবে এ দেশ
জুড়বে সবার কায়।

মেঘের দেশে ডাকবে বাদল
নামবে বুকে জল,
রোদের দিনে গাছের তলায়
পাবো শীতল বল।

নতুন গাছের সবুজ ছোঁয়ায়
কাটবে খরা ঘোর,
ক্লান্ত ধরায় আসবে নেমে
শান্ত নতুন ভোর।

মিষ্টি হাওয়া দোলা দেবে
ছুঁয়ে যাবে প্রাণ,
সবুজ সুখে আকুল হয়ে
গাইবে পাখি গান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দ্বিত্ব

দ্বিত্ব বিপ্রতীপ অপু কী ব্যাপার এমন স্তব্ধ হয়ে বসে আছো ক্যানো? অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকে স্বামীকে রকিং চেয়ারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

অনন্ত প্রস্থান

কিসের জন্য এই ধরাতে মানুষ রূপে আসা, যেতেই হবে জেনেও তবে বাঁধো মোহের বাসা। মিথ্যে মায়ার এই বাঁধনে বৃথাই মরি

Leave a Reply