দেশের গর্ব জিয়াউল হক

0

দেশের গর্ব জিয়াউল হক

মোঃ রুহুল আমিন

 

অদম্য এই গল্পের নায়ক 

এক জিয়াউল হক,

আলোকিত সমাজ গড়ার

ভিন্ন রকম শখ।

 

অভাব মাঝে লেখা পড়ায়

পঞ্চম শ্রেণী শেষ,

ভাবেন তিনি শিক্ষার মাঝে 

গড়বে সুন্দর দেশ।

 

আপন মনে ভাবতে থেকে

বিক্রি করেন দই,

সংসার চালায় বাকি টাকায়

কেনেন তিনি বই।

 

নিজের বইয়ে পুস্তক-ভান্ডার

বিশাল বড় হয়,

এমন কাজের সুনাম অর্জন 

সর্ব লোকে কয়।

 

সমাজ সেবায় গরিব দুখীর

পাশে থাকতে চান,

বহু দুখীর —–সেবায় তিনি 

করেন অর্থ দান।

 

আজ একুশে পদক পেয়ে

বেজায় খুশি তাই,

দেশের গর্ব -জিয়াউল হক

দ্বিতীয় আর নাই।

 

নিঃস্বার্থ ওই সমাজ সেবায় 

একুশে পদক পান,

মহান প্রভু খুশি হলেন 

দিলেন শ্রেষ্ঠ মান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply