মুরগির ঝোল

0

মুরগির ঝোল

আলু দিয়ে দেশি মুরগির ঝাল ঝোল”

উপকরণঃ

১.মুরগির মাংস ১ কেজি

২.আলু ৩ টি (মাঝারি)

৩.পিঁয়াজ কুচি ৪ টি (মাঝারি)

৪.দেড় চা চামচ রসুন বাটা

৫.আদা বাটা ১ চা চামচ

৬.হলুদ গুঁড়ো ১ চা চামচ

৭.মরিচ গুঁড়ো ২ চা চামচ

৮.এলাচ ৩ টি

৯.দারচিনি ২ টুকরা

১০.ভাজা জিরার গুঁড়ো আধা চা চামচ

১১.লবণ স্বাদমতো

১২.তেল পরিমাণ মতো

১৩. তেজপাতা ১ টি

প্রণালীঃ

  1. মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  2. আলু কিউব করে কেটে নিন।
  3. পাত্রে তেল গরম দিয়ে তাতে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিন।
  4. মসলা সুগন্ধ ছাড়লে পিঁয়াজ ও রসুনকুচি দিয়ে ভাজুন।
  5. পিঁয়াজ-রসুন নরম হয়ে আসলে আদাবাটা ও হলুদ-মরিচ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি যোগে মসলা ভাল করে কষিয়ে নিন।
  6. মসলা তেল ছেড়ে দিলে এতে মাংস দিয়ে মসলার সাথে ভাল করে মিশিয়ে নিন।
  7. স্বাদমতো লবণ যোগ করুন এবং মাঝারি আঁচে মাংস ভাল করে কষিয়ে নিন।
  8. মাংস কষানো হলে এতে আলু যোগে আরও কিছুসময় কষিয়ে নিন।পরিমাণমতো পানি যোগে রান্না করুন।

মাংস ও আলু ভালভাবে সিদ্ধ হয়ে ঝোল পছন্দের ঘনত্বের হলে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

আর পরিবেশন করুন গরম ভাতের সাথে এই স্বাদের মুরগির ঝোল।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply