মোর প্রাণের প্রিয় তুমি

0

উৎসর্গ Ela কে

জানো আমি সেদিন ছিলাম
অষ্টম শ্রেণীর ছাত্র,
খাদ্য অভাব … ভীষণ ছিল
গেলো সেদিন মাত্র।

লেখা পড়া শেখার জন্যেই
লোকের বাড়ি থাকি,
মায়ের কথা… পড়তো মনে
অশ্রুসিক্ত….. আঁকি।

মন বসিয়ে নিলাম তখন
লেখা পড়ার জন্য,
সবার মাঝে লজিং মাস্টার
হিসেবে হই গণ্য।

প্রেমের পড়ার বয়স যখন
পেরিয়ে যে যাচ্ছে,
সেই রমণীর….দেখে মনটা
বলতে কিছু চাচ্ছে।

ভীষণ ভীতু ছিলাম তখন
দেখি শুধুই চেয়ে,
লোক লজ্জার ঐ ভয়ে হইনি
বলা তাঁকে পেয়ে।

বুঝতে পারি নিজের জ্ঞানে
থাকি লোকের বাড়ি,
বললে রেগে….. মনের কথা
দিবে অনেক ঝাড়ি।

হৃদমাজারে . ‌‌.প্রেমের দোলা
হলাম পাগল পারা,
বললো হৃদয় বাঁচবো নাকো
হয়তো তাঁকে ছাড়া।

তবুও তারে……হইনি বলা
মনের যতো কথা,
প্রেমের কষ্টে পোড়ন জ্বালা
পুরা শরীর ব্যথা।

এমন ভাবে জাগলো প্রেমটা
হয়নি তবে বলা,
বাকি জীবন প্রেম বিহীন যে
একলা ভেবে চলা।

অনেক করে খুঁজলাম তারে
আজো পাইনি তারে,
মনের ভিতর জমানো সেই
কথা বলবো কারে।

এখন আমার আকাশ জুড়ে
অনেক আছে তারা,
আমায় দেখে এড়িয়ে যায়
দেয়না কভু সাড়া।

হঠাৎ করে আসলে তুমি
দিলে হৃদয় নাড়া,
প্রাণের প্রিয় ভাবছি তোমায়
হলো হৃদয় হারা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ছায়ার আড়ালে

ছায়ার আড়ালে   অধ্যায় ১: প্রথম ভুল বোঝাবুঝি বিকেলের শেষ আলো ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল মেঘে। ক্যাম্পাসজুড়ে নতুন শিক্ষার্থীদের কোলাহল,

গল্প,কিশোর গ্যাং, আফছানা খানম অথৈ

#গল্প কিশোর গ্যাং আফছানা খানম অথৈ অপ্রতিম বাবা-মায়ের একমাত্র সন্তান। বয়স মাত্র তেরো বছর। সপ্তম শ্রেণির ছাত্র। বাবা-মা দুজনই বিসিএস

গল্প,মা,আমার খুব কষ্ট হচ্ছে, আফছানা খানম অথৈ

#গল্প মা, আমার খুব কষ্ট হচ্ছে আফছানা খানম অথৈ দশ বছর বয়সী আল আমিন মাদরাসায় হিফজ পড়ত। ছেলেকে কোরআনের হাফেজ

গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ

#গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ লোডশেডিং—শব্দটি এখন আর শুধু বিদ্যুৎ চলে যাওয়ার নাম নয়, এটি যেন মানুষের দৈনন্দিন জীবনের এক

One Reply to “মোর প্রাণের প্রিয় তুমি”

Leave a Reply