সত্য সাধক

0

সত্য আমার অহংকার

লুবাব হাসান সাফওয়ান

 

আমি যদি ভুল বলি ভাই

দলীল দিয়ে প্রমাণ কর!

মুগর দিয়ে মেরে আমার

হাড্ডি মাংশ সমান কর!

গালি আছে বিশ্বে যত

দিস আমারে ইচ্ছেমত!

মারিস জুতা, বলছি তবু

সত্যটাকে ত মান কর!

 

সত্য কথা বললে আমায়

খেতেই হবে তীর যদি

অস্ত্রধারীর হাতে আমার

দিতেই হবে শির যদি!

সত্য তবু বলেই যাবো!

মিথ্যাকে পা’য় দলেই যাবো!

হয়তো তুমি বলবে আমায়

মূর্খ-বোকা-নির্বোধই!

 

আমার কাছে সত্য আছে,

সত্য আমার অহংকার!

দেখবো না কে বলছে-টা কী?

হচ্ছে মনে দহন কার!

কারণ আমি সত্য-সাধক!

সত্য-ন্যায়ের পথ্য খাদক!

সত্য ছাড়া মস্তকে মোর

করবো আদেশ বহন কার?

 

আমার কাছে সত্য আছে

সত্য আমার অহংকার!

 

রচনাকাল: ২০১৮

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান ঠিকানা: নোয়াখাল কর্ম: ছাত্র পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply